মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী

  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১.৩২ পিএম
  • ৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮, মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী।

শুক্রবার (৩ জুলাই) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স সিলগালা করে গণনা শুরু হয়। গণনা শেষে মোট ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু পেয়েছেন ২৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করে আগামী দুই বছরের জন্য শিল্পী সমিতির নেতৃত্বে আসেন শিবা শানু।

সাধারণ সম্পাদক পদে অভিনেতা জয় চৌধুরী পেয়েছেন ২৩৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট। ভোটে জয়ী হয়ে সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণের পথ সুগম করেন জয় চৌধুরী।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি শিবা শানু এবং সাধারণ সম্পাদক জয় চৌধুরী চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং চলচ্চিত্র অঙ্গনের উন্নয়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com