ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

ভারতের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই।

রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদনে বলা হয়, ১১ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগে তিনি মৃত্যুবরণ করেন।

মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আশীষ শেলার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদমাধ্যম জানায়, তার মরদেহ আগামীকাল সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিজ বাসভবনে রাখা হবে। এরপর বিকেল ৪টায় শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে।

উল্লেখ্য, ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণকারী আশা ভোঁসলে খুব অল্প বয়সেই সংগীতজীবন শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি হিন্দি, মারাঠি, বাংলা ও গুজরাটি সহ বিভিন্ন ভাষায় হাজারো গানে কণ্ঠ দিয়েছেন। তার মৃত্যু ভারতীয় সংগীতাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

আপডেট সময় ০৮:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬