ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

নয় লাখ টাকার বিদেশি মদসহ আটক ২

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে নয় লাখ টাকার বিদেশি মদসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন— মো. শফিউল্লাহ হাওলাদার (২৫) ও মো. দুলাল হাওলাদার (৩০)।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি মদসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার ভোরে থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উত্তরা পূর্ব থানাধীন ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের একটি বাসার নিচ তলায় বিক্রির উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য মজুত রাখা আছে। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে মোট ৮৪ বোতল বিদেশি মদ এবং ২০ কেস বিয়ারসহ দুই জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য নয় লাখ টাকা।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

নয় লাখ টাকার বিদেশি মদসহ আটক ২

আপডেট সময় ১০:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬