ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
সিএনএমঃ

দীর্ঘ ৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে প্রবেশ করলেন প্রশাসক মো. শাহজাহান মিয়া।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে তিনি নগর ভবনে পৌঁছালে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।

অভ্যর্থনা জানানোদের মধ্যে ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া ডিএসসিসি কর্মচারীরাও। আন্দোলনের সময়কার দ্বন্দ্ব ভুলে আপাতত সকল পক্ষই সহযোগিতার বার্তা দিয়েছেন।

নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শাহজাহান মিয়া বলেন, ‌‘আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ হাতে নিচ্ছি। এর মধ্যে দ্রুত বাজেট প্রণয়ন অন্যতম। আজ থেকেই সব বিভাগের কার্যক্রম পুরোদমে চালু হবে।’

তিনি আরও জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু ও জলাবদ্ধতা মোকাবিলায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মশার ওষুধের ডোজ দ্বিগুণ করার চিন্তাভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ডিএসসিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আজকের পত্রিকাকে বলেন, আমরা তাকে (প্রশাসককে) স্বাগত জানিয়েছি। আপাতত কোনো অসহযোগিতা নেই। ইশরাক হোসেন আমাদের সবাইকে প্রশাসকসহ সব দপ্তরকে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবনে অবস্থান কর্মসূচি শুরু করেন তাঁর সমর্থকেরা। সেই থেকেই প্রশাসক শাহজাহান মিয়া নগর ভবনে প্রবেশ করতে পারেননি।

প্রশাসকের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ডিএসসিসির প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক

আপডেট সময় ০৬:৪৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫