ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনু বললেন ‘দিন আমাদেরও আসবে’

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:২২:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

আদালতে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের গ্রেপ্তার শুনানির সময় একটি দৃশ্যমান মুহূর্ত ঘটে। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ইনু হেসে মেননকে বলেন, ‘দিন আমাদেরও আসবে’। এ সময় মেনন মুচকি হাসেন, তবে কোনো উত্তর দেননি।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে এ ঘটনা ঘটে।

এদিন সকালে কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় ইনু ও মেননকে। মেননের হাতে ছিল পাউরুটি, যা দেখে উপস্থিত সাংবাদিকরা তার নাস্তা সম্পর্কে প্রশ্ন করেন। ইনু হাসতে হাসতে বলেন, ‘যে লাউ, সেই কদু’। এ সময় মেননও মুচকি হাসেন।

আদালতে শুনানি চলাকালে বিএনপি ও জামায়াত সমর্থক আইনজীবীরা তাদের শাস্তির দাবিতে স্লোগান দেন। একপর্যায়ে আইনজীবীদের মধ্যে হাতাহাতিও হয়। এ পরিস্থিতিতে বিচারক আসামিদের নির্বিঘ্নে হাজতখানায় নেওয়ার নির্দেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনু বললেন ‘দিন আমাদেরও আসবে’

আপডেট সময় ০৫:২২:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫