ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিভলবারসহ কিশোর গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:২২:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রিভলবার ও ম্যাগাজিনসহ বায়েজিদ হোসেন (১৪) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৬ এপ্রিল) তাকে অস্ত্র আইনে আদালতে পাঠানো হয়েছে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী এতথ্য জানান।

গতকাল শনিবার রাত আড়াইটার দিকে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল কর্ণগোপ এলাকা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বায়েজিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মানিকপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। সে রূপগঞ্জের কর্ণগোপ এলাকার শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, কর্ণগোপ এলাকার তানভীরের পুকুরের দক্ষিণ পাশে গাজীর পাইপ ফ্যাক্টরি থেকে গন্ধর্বপুরগামী পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এসময় বায়েজিদ নামে এক কিশোরকে তল্লাশি করা হয়। তার কোমর থেকে একটি রিভলবার ও পকেট থেকে একটি খালি ম্যাগাজিন উদ্ধার হয়। আজ রবিবার দুপুরে অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

রিভলবারসহ কিশোর গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২২:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫