ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারী জায়গা দখল করে ভবন নির্মাণ!

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • ২৯৯ বার পড়া হয়েছে
সিএনএম কুমিল্লাঃ
কুমিল্লার তিতাসে সরকারী জায়গা দখল করে প্রভাবশালী এক আওয়ামীলীগ নেতার ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন।
গতকাল রবিবার বিকালে সরকারী সার্ভেয়ার দিয়ে মাপ শেষে সোমবার সকালে সেখানে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর বাজারে ৬০নং কলাকান্দি মৌজার বিএস খতিয়ানের ৩১৮৬ দাগে ৫শতক ভূমি সরকারী খাস খতিয়ানভূক্ত। এর মধ্যে ১শতক জায়গা লিজ দেয়া আছে। বাকি ৪শতক জায়গায় পরিত্যক্ত অবস্থায় ছিল। সেখানে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলম সরকার স্থায়ী ভাবে ভবন নির্মাণের কাজ চালিয়ে আসছে।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলম সরকার জানান, এটি আমার মালিকানাধীন জায়গা। সকল কাগজপত্র আমার নামে। প্রশাসন মেপে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। কিন্তু মাপে ভুল আছে দোকানের পশ্চিম দিক থেকে মাপলে সরকারি জায়গা পরে তবে পূর্ব দিক থেকে মাপলে আমার জায়গা ঠিক আছে। আমি প্রশাসন কে অবগত করেছি বিষয়টা পূনরায় উভয়পক্ষের আমিন দ্বারা মেপে যেন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান জানান, মাছিমপুর বাজার মূলত বলরামপুর ও কলাকান্দি ইউনিয়নের মধ্যে পড়েছে। দুইদিক দিয়ে মাপ দিলে কিছুটা ত্রুটি পাওয়া যায়। যদিও উক্ত দাগে সরকারের ৫শতক ভূমি রয়েছে। আমরা বর্তমান ও আগের সাভের্য়ার এনে জায়গাটি পুনরায় মাপবো। সেই পর্যন্ত কাজ বন্ধ থাকবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সরকারী জায়গা দখল করে ভবন নির্মাণ!

আপডেট সময় ০৮:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩