বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

দেড় সহস্রাধিক বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

  • আপডেট সময় বুধবার, ৩ মার্চ, ২০২১, ১.৩০ পিএম
  • ৪৭৪ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলাধীন শিবচরে বংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) দেড় সহস্রাধিক নেতাকর্মী আ’লীগে যোগদান করেছে।
বুধবার (৩ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল গাফফার মুন্সি সোহাগ এর নেতৃত্বে ইউনিয়নের কমপক্ষে দেড় হাজার বিএনপির কর্মী আওয়ামীলীগে যোগদান করেন।

মুন্সী কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের বর্ধিত ভবন উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরীর হাতে ফুল দিয়ে তারা আওয়ামীলীগে যোগ দেন।
আওয়ামীলীগে যোগদানকৃত কাদিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল গাফফার মুন্সি সোহাগ বলেন,’আদর্শগত দিক বিবেচনা করে শিবচরের উন্নয়নের রূপকার নূর ই আলম চৌধুরীর সাথে থেকে আজীবন আওয়ামীলীগ করে যাবো।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com