ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ব্যবসায়ী কারাগারে

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
  • ৩০৬ বার পড়া হয়েছে

দিনাজপুরে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের মামলায় রাহমাতুর রাফসান অর্ণব (২৪) নামের এক রেস্টুরেন্টে ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে গতকাল বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে দিনাজপুন কোতোয়ালি থানা পুলিশ। অর্ণবের বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কর্ণমূর্তি গ্রামে। তিনি দিনাজপুর শহরের গণেশতলা এলাকার লেগেসি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের পাহাড়পুর এলাকায় ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন। এ সময় তরুণী বিয়ের জন্য চাপ দিলে অর্ণব অস্বীকার করেন। একপর্যায়ে তরুণী চিৎকার দিলে ফ্ল্যাটের মালিক ও ভাড়াটেরা বিষয়টি শুনে অর্ণবকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ এসে অর্ণবকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনার পর বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে ভুক্তভোগী বাদী হয়ে দিনাজপু কোতোয়ালি থানায় অর্ণবের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে রিমান্ড শুনানির জন্য এখনো দিন ধার্য করেননি আদালত। শুক্রবার তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ব্যবসায়ী কারাগারে

আপডেট সময় ০৯:৪৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২