ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ আগস্টের পর ধর্ম ব্যবহার করে অপরাজনীতি শুরু হয়েছিল- তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • ৪২৫ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিবেদকঃ
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের পর ধর্ম ব্যবহার করে অপরাজনীতি শুরু হয়েছিল। এর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জিয়াউর রহমান।’

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে ‘সন্ত্রাস নয় সম্প্রীতির ধর্ম ইসলাম’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘আজকেও বিএনপি চারপাশে জঙ্গি পরিবেষ্টিত হয়ে বিভিন্ন কথা বলে। তারা যখন কথা বলেন- তখন আশেপাশে সেই নেতারা থাকেন, যারা স্লোগান দিয়েছে বা দেয়- আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমনে যে সক্ষমতা দেখিয়েছে, অনেক উন্নত রাষ্ট্রও সেটি দেখাতে পারেনি। আমরা আজ জঙ্গি দমন করতে সক্ষম হয়েছি। আজকে যদি বিএনপি পৃষ্ঠপোষকতা না করতো, পুরোপুরি জঙ্গি নির্মূল করা সম্ভব হতো।’

তথ্যমন্ত্রী বলেন, ‘১৫ আগস্টের পর জিয়াউর রহমানসহ যারা ক্ষমতা দখল করেছিল, তারা ক্ষমতা পাকাপোক্ত করার জন্য ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। সেই ধারাবাহিকতায় এরশাদ সাহেবও ইসলামকে ব্যবহার করেছেন। পৃথিবীর অন্যান্য দেশেও এটি হয়।’

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এটা কোনো সঙ্কট নয়। একটা জেলার নেতৃবৃন্দদের নিয়ে কথা বলা হচ্ছে, একটি রিমোট এরিয়ায় সমালোচনাগুলো হচ্ছে। এটা পুরো আওয়ামী লীগের জন্য কোনো বিষয় নয়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘যারা আওয়ামী লীগ করেন, নেতৃস্থানীয় পর্যায়ে আছেন। তারা দলীয় ফোরামে কথা বলতে পারেন, সমালোচনা করতে পারবেন। নিজস্ব কোনো মত থাকলে সেটি অবশ্যই তুলে ধরতে পারেন। কিন্তু দলের নীতির বিরুদ্ধে যদি জনসম্মুখে কথা বলা হয়, তাহলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়; সেই কথাটিই আমাদের সাধারণ সম্পাদক বলেছেন। এভাবে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন কিংবা করবেন তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।’

‘সন্ত্রাস নয় সম্প্রীতির ধর্ম ইসলাম’ বইটি সংকলন করেছেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

১৫ আগস্টের পর ধর্ম ব্যবহার করে অপরাজনীতি শুরু হয়েছিল- তথ্যমন্ত্রী

আপডেট সময় ১২:২৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১