ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চালক জামিন না পাওয়ায় ২৭ মার্চ থেকে রাজশাহী-রংপুর বিভাগে ধর্মঘট

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
  • ৩১৫ বার পড়া হয়েছে

আগামী ২৭ মার্চ থেকে রাজশাহী ও রংপুর বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটি। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। তিনি জানান, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস ও সিএনজিচালিত পরিবহন ধর্মঘটের আওতায় থাকবে। হানিফ পরিবহনের এক বাস চালকের জামিন না হওয়ায় এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান মাহাতাব হোসেন চৌধুরী।

কারাবন্দি বাসচালকের মুক্তি দাবি করে গত ১৫ মার্চ মানববন্ধন করেন সড়ক পরিবহন শ্রমিকরা। এ নিয়ে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির পক্ষ থেকে গত ১৬ মার্চ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

বৃহস্পতিবার ওই বাসচালকের জামিন শুনানি ছিল। কিন্তু আদালত তার জামিন নামঞ্জুর করেন।

শ্রমিক নেতা মাহাতাব হোসেন চৌধুরী বলেন,  আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম ২৪ মার্চের মধ্যে বাসচালক আব্দুর রহিমের জামিন না হলে রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

চালক জামিন না পাওয়ায় ২৭ মার্চ থেকে রাজশাহী-রংপুর বিভাগে ধর্মঘট

আপডেট সময় ০৯:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২