ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই শিশুর গায়ে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত দুলাভাই গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • ৩০৯ বার পড়া হয়েছে

রাজধানীর আদাবর থানার শনিরবিল হাউজিংয়ের প্রেমগলিতে দুই শিশুর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত দুলাভাই আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।

বুধবার দুপুরে সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহিনুজ্জামান।

ওসি কাজী শাহিনুজ্জামান  বলেন, বিকেলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার পারিবারিক কলহের জের ধরে দুই শিশুর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন আলাউদ্দিন। দগ্ধ শিশুরা হলো, মিতু (৮) ও বাপ্পি (৫)।

পরে তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দুই শিশুর গায়ে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত দুলাভাই গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৩৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২