ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

খালেদা জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী মহানুভবতা দেখিয়েছেন

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:২৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • ২৩৫ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভবতা দেখিয়েছেন। বেগম জিয়ার সাজার মেয়াদ বারবার স্থগিত রেখে মুক্ত থাকার সুযোগ করে দিয়েছেন। বিএনপি এখন তারা আবার সাজা স্থগিতের বিষয়ে আবেদন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীতো মহানুভব। সিদ্ধান্ত আসবে।

বুধবার (১৬ মার্চ) চট্টগ্রামে শেখ হাসিনা পানি শোধনাগার-২ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া ১৫ আগস্টের হত্যাকাণ্ডকে উপহাস করার জন্য, হত্যাকারীদের উৎসাহ দেওয়ার জন্য নিজের জন্ম তারিখ বদলে দিয়ে ১৫ আগস্ট কেক কেটেছেন। খালেদা জিয়া ও তার স্বামী জিয়াউর রহমান ১৫ আগস্টের হত্যাকারীদের পুনর্বাসিত করেছেন। তার ছেলে ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত। খালেদা জিয়ার দুয়ারে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ মিনিট দাঁড়িয়ে ছিলেন, দরজা খোলেননি। সেই খালেদা জিয়ার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন বিএনপি ও খালেদা জিয়া তা মনে রাখবেন বলে আশা করি।

হাছান মাহমুদ বলেন, জনগণ যে ভালো আছে এ কথা বিএনপি নেতারা জানেন না। জনগণ ভালো থাকুক এটি বিএনপি চায়ও না।  জনগণ যে ভালো আছে এতে বিএনপির গাত্রদাহ হচ্ছে। এজন্য নানা ধরনের বিভ্রান্তিকর কথা বলছে। এই করোনা সংকটের সময়ে আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে ছিল।  বিএনপি কখনো পাশে থাকে না।

তিনি বলেন, করোনাকালে বিএনপি দুই-একটি লোক দেখানো প্রোগ্রাম করেছে। লোক দেখানো কয়েকটি প্যাকেট বিতরণ করেছে, টেলিভিশনে ফটোসেশন করেছে।

তথ্যমন্ত্রী বলেন, করোনার সময়ে নেতা-কর্মীরা জনগণের পাশে ছিল। সেবা করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও এমপি মারা গেছেন। তারা জনগণকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন, ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে গেছেন। সেখান থেকে সুস্থ হয়ে আবার জনগণের কাছে এসেছেন।

বুধবার দুপুরে চট্টগ্রাম ওয়াসার মেগা প্রকল্প শেখ হাসিনা পানি শোধনাগার-২ এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন তিনি। এই পানি শোধনাগারের দৈনিক উৎপাদন ক্ষমতা ১৪ কোটি ৩০ লাখ লিটার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

খালেদা জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী মহানুভবতা দেখিয়েছেন

আপডেট সময় ০৪:২৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২