ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদার সাজা স্থগিতের মেয়াদের বিষয়ে আজই মতামত দেবে আইন মন্ত্রণালয়

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:১৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদনের বিষয়ে আজকের (বুধবার) মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠাবে আইন মন্ত্রণালয়। 

আইনমন্ত্রী আনিসুল হক বুধবার (১৬ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

ওনারা আরেকটা দরখাস্ত করেছেন, এক্সটেনশনের। সেই দরখাস্তটা আমার কাছে এসেছে। আমরা মতামত পাঠিয়ে দেব। সেই মতামত জানবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, বলেন আইনমন্ত্রী।

কবে নাগাদ জানতে পারব-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজকেই চলে যাবে ইনশাআল্লাহ।’

এর পরের পদক্ষেপ কী? মতামত দেওয়ার পর স্বরাষ্ট্র হয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবে?- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘না। আমার মনে হয় না, এটা আর প্রধানমন্ত্রীর কাছে যাবে। কারণ গতবার যেটা দিয়েছিলাম, সেটা প্রধানমন্ত্রীর কাছে যায়নি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

খালেদার সাজা স্থগিতের মেয়াদের বিষয়ে আজই মতামত দেবে আইন মন্ত্রণালয়

আপডেট সময় ০৩:১৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২