ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

বিএনপির কাছ থেকে সহযোগিতার আশাও করা যায় না : শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ২২১ বার পড়া হয়েছে

বিএনপিকে উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একটি রাজনৈতিক দল আছে, যারা শুধু নিজেরাই বিরোধিতা করে না, টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করে দেশের নামে দুর্নাম ছড়ায়। এসব দলের কাছ থেকে সহযোগিতা তো দূরের কথা, সহযোগিতা পাওয়ার আশাও করা যায় না।

মঙ্গলবার (১৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘হাসিনোমিক্স : বাংলাদেশ একটি উন্নয়ন বিস্ময়’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, শেখ হাসিনা যখন এই দেশের ক্ষমতায় আসেন, তখন যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিরা দেশে দাপিয়ে বেড়াচ্ছে। তাদের রক্তচক্ষু, আন্তর্জাতিক মহলের ভ্রুকুটি ও অসহযোগিতা উপেক্ষা করে প্রধানমন্ত্রী দেশকে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন। শেখ হাসিনা যেসব বাধা অতিক্রম করে চলছেন, তা পৃথিবীর অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানদের করতে হয় না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশকে নয়, সারা বিশ্বকে পথ দেখাচ্ছেন। তিনি আজকে শান্তিতে পথ দেখাচ্ছেন, নিরাপত্তায় পথ দেখাচ্ছেন, অর্থনীতিতে পথ দেখাচ্ছেন। এসব ক্ষেত্রে শুধু বাংলাদেশকেই নয়, বিশ্বকেও পথ দেখাচ্ছেন।

দীপু মনি বলেন, আমাদের পাশের দেশ ভারতের একটি বিষয় অত্যন্ত লক্ষণীয়। ভারতে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা এক সুরে কথা বলেন। আর আমাদের দেশে শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, দেশের স্বার্থে ও জনগণের স্বার্থে কাজ করছেন; তখন অন্য দলের রাজনীতিবিদরা শুধু বিরোধিতা করতে হয় বলে বিরোধিতা করে যাচ্ছেন। এসব প্রতিবন্ধকতা সরিয়ে এগিয়ে চলেছেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট সুভাষ সিংহ রায়, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ‘হাসিনোমিক্স : বাংলাদেশ একটি উন্নয়ন বিস্ময়’ থিসিসের গবেষক মুহম্মদ ইমাম হোসাইন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

বিএনপির কাছ থেকে সহযোগিতার আশাও করা যায় না : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২