ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

বৈঠকে কেন্দ্রীয় ১৪ দল

  • Reporter Name
  • আপডেট সময় ০২:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ২২২ বার পড়া হয়েছে

দীর্ঘ তিন বছর পর বৈঠকে বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলীয় জোট। মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকের সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এতে আরও উপস্থিত আছেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার প্রমুখ।

এদিকে আমন্ত্রণ পেলেও বৈঠকে অংশ নেয়নি জোটের শরিক বাংলাদেশ জাসদের একাংশ। ১৪ দলীয় জোট বর্তমানে কার্যকর নয় দাবি করে গতকাল জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেছিলেন, প্রধানমন্ত্রী ১৪ দলীয় জোটের নেতাদের ডেকেছেন শুনেছি। আমাকেও ফোন করা হয়েছিল। আমরা তো ১৪ দল কন্টিনিউ করার পক্ষে না। এটা এখন অতীত। জোটে বাকি যারা আছেন, তারা হয়তো কৌশলে কিংবা নগ্নভাবে চাটুকারিতে আছেন। আমরা যাচ্ছি না।

তিনি বলেন, ১৪ দলীয় জোট এখন অতীত। বর্তমানে এটার কোনো ফাংশন নেই। দিবস উদযাপন করা তো ফাংশন না। যে কারণে এই জোট করা হয়েছে, সেটা এখন বাস্তবায়ন হয় না। সরকারে থেকে কে কীভাবে ক্ষমতার অপব্যবহার করবে সেটাই চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

বৈঠকে কেন্দ্রীয় ১৪ দল

আপডেট সময় ০২:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২