ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আইস’সহ মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে আইসসহ (ক্রিস্টাল মেথ) এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ। গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. মিরাজ শেখ।

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সালাহউদ্দিন বলেন, পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে পল্টন টাওয়ারের সামনে অভিযান চালিয়ে আইসসহ মিরাজকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম আইস জব্দ করা হয়।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার মিরাজ বিভিন্ন এলাকা থেকে আইস সংগ্রহ করে রাজধানীতে বিক্রি করত। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মিরাজের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা ‍রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

‘আইস’সহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১০:৫৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২