শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ঢাবিতে ‘মিনি আদালত’ বন্ধ না হলে পরিস্থিতি ভয়াবহ হবে : রব

  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০২২, ৯.৩৯ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে ছাত্র নির্যাতন ও কথিত ‘মিনি আদালত’ দ্রুত বন্ধ না হলে ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হবে বলে মনে করেন জেএসডি সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আ স ম আবদুর রব। 

তিনি বলেছেন, ছাত্রদের ওপর নির্মম নির্যাতন এবং ‘মিনি আদালত’ বসার সংবাদ প্রকাশের পরও কোনো প্রতিকার হচ্ছে না ।  এতে প্রমাণ হয়, প্রজাতন্ত্রে যেন সরকারের কোনো অস্তিত্ব নেই।

জেএসডি সভাপতি বলেন, গণমাধ্যমে প্রকাশ পাওয়া খবরে দেখতে পাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গেস্টরুমের ‘মিনি আদালতে’ প্রতি রাতেই বসে কথিত বিচার, হয় নির্যাতন। এখানে দুটি পক্ষ। এক পক্ষ যারা ছাত্র সংগঠনের নামে বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়।

দলীয় অনুষ্ঠানে না যাওয়ায় ঘুম থেকে তুলে এনে রাতভর নির্যাতনসহ অনেক ঘটনার সাক্ষী এই মিনি আদালত। আর এই আদালতের আসামি হচ্ছেন নির্যাতনের শিকার শিক্ষার্থীরা।  অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে গত কয়েক মাসে হল ছেড়েছেন প্রায় ৩০ জনের মতো শিক্ষার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com