ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

সানি লিওনের ভিসার আবেদন ছিল পরিচয় লুকিয়ে

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
  • ২৪২ বার পড়া হয়েছে

পরিচিত নাম লুকিয়ে মার্কিন পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করায় সানি লিওনের ভিসার আবেদন বাতিল হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, সরকার যেভাবে ইউক্রেন থেকে নাবিকদের দেশে ফিরিয়ে এনেছে, তা অভাবনীয়। এজন্য ফিরে আসা নাবিকরা ও তাদের পরিবার সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ ফিরিয়ে আনার সব ব্যবস্থাও নিয়েছে সরকার। আমরা তার আত্মার শান্তি কামনা করি ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

অনেক দেশের বিরুদ্ধে তাদের নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে না পারার অভিযোগ উঠেছে, অনেক দেশের নাগরিকদের ৬০ কিলোমিটার পর্যন্ত হেঁটে যেতে হয়েছে, বলেন তিনি।

‘দেশের জিডিপি প্রবৃদ্ধি ভুয়া’ বিএনপি মহাসচিবের এ মন্তব্য নিয়ে মন্ত্রী বলেন, আমাদের জিডিপি যে ভারতকে ছাড়িয়েছে, তা আইএমএফ (আন্তর্জাতিক অর্থ তহবিল) স্বীকৃত। মির্জা ফখরুল সাহেবরা চান না দেশের অগ্রগতি হোক। তারা চান দেশের মানুষ দরিদ্র থাকুক। দেশের অগ্রগতিতে তাদের গাত্রদাহ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

সানি লিওনের ভিসার আবেদন ছিল পরিচয় লুকিয়ে

আপডেট সময় ০৯:৪০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২