ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

বিএনপি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে : নৌ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
  • ২৪০ বার পড়া হয়েছে

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। বিএনপির এখন উচিত চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন করা। আমরা সেই রাজনৈতিক ক্যান্সার চিকিৎসা মোকাবিলা করতে পারব।

শুক্রবার (১১ মার্চ) দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাক, দেশের মানুষ ভালো থাক, দেশের অর্থনীতি ভালো থাক, দেশের মানুষ সাহসিকতার সঙ্গে প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবিলা করুক— এটা বিএনপি চায় না। তারা আছে দণ্ডিত ও অসুস্থ খালেদা জিয়া এবং পলাতক তারেককে নিয়ে। এটা তাদের রাজনীতি। ১৮ কোটি মানুষ গর্তে চলে যাক, তাদের কিছু যায় আসে না।

তিনি বলেন, ১৯৭৫’র পর খুনিরা দেশকে অমানবিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে দেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করেছেন। মানুষের মৌলিক সমস্যার সমাধান করেছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, অন্যায়, অবিচার ও দুর্নীতির থাবা থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫০ বছরে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্বের কারণে। তার নেতৃত্বে পৃথিবীতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, মর্যাদার জায়গায় গেছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

বিএনপি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে : নৌ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:১৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২