ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

আ. লীগ সরকার বর্গীর সরকার : বিএনপি মহাসচিব

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
  • ২৩৬ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে মায়েরা বলতো— ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে। মানে বর্গীর কথা শুনলে সন্তানরা ভয় পেত। বর্তমান সরকার (আওয়ামী লীগ) বর্গীর সরকার। এই সরকারের গায়ের চামড়া গন্ডারের চেয়ে মোটা। সারাদেশের মানুষ বলছে সব কিছুর দাম বেড়ে গেছে, আমি আর পারছি না। কিন্তু সরকারের কিছু যায় আসে না। তারা বলছে সবকিছু ঠিক আছে। উন্নয়ন তো হচ্ছে।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের  ঊর্ধ্বগতির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, কৃষকের পণ্য এখানে আমরা যারা ভোক্তা হিসাবে আছি তাদেরকে ১০/১২ গুণ দিয়ে কিনতে হয়। অর্থমন্ত্রী আছেন একজন, যিনি অতীতে আদম ব্যবসা করতেন। পরিকল্পনামন্ত্রী ছিলেন সরকারের আমলা। তিনি বলেন, হ্যাঁ দাম বেড়েছে, কিন্তু বিশ্বের তুলনায় কম বেড়েছে। এখানে মুদ্রাস্ফীতি অনেক কম আছে।

নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ অসহায় হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, আজ সাধারণ মানুষের করুণ অবস্থা, এই সরকারের গায়ে লাগে না। সব কিছুর দাম বাড়ল কেন? কারণ, আপনারা সব চুরি করছেন। চুরি বললে ভুল হবে, ডাকাতি করছেন। সাধারণ ডাকাতি নয়, বর্গিদের ডাকাতি।

বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ইউক্রেন যুদ্ধের কারণে দাম বাড়ছে। এটা আরেকটা মিথ্যা কথা না? কারণ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আগে থেকেই তো দাম বাড়ছে। চালের দাম তো বাড়তেই আছে, তেলের দাম তো বাড়তেই আছে, পেঁয়াজের দাম বাড়তেই আছে। কারণ, আপনারা লুট করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন। আর এর সাথে জড়িত সবাই আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের সদস্য।

গত দুই নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যদি ভোটে না যায় আর কেয়ারটেকার সরকার নিয়ে কথা বলতে থাকে তাহলে অতল জলে ডুবে যাবে। ওবায়দুল কাদেরকে বলতে চাই, এত ভয় কেন নিরেপক্ষ সরকারে? এত ভয় কেন তত্ত্বাবধায়ক সরকারে। নির্বাচনকালীন সময়ে নিরেপক্ষ সরকার দিয়ে দেখেন, আওয়ামী লীগ ডোবে না কি বিএনপি ডোবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, কৃষক দলের নেতা টিএস আইয়ূব, মামুনুর রশীদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

আ. লীগ সরকার বর্গীর সরকার : বিএনপি মহাসচিব

আপডেট সময় ০৪:১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২