ঢাকা ১০:১৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে

নাটোরে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ হযরত আলীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। বুধবার (৯ মার্চ) রাত ১২টার দিকে লালপুর উপজেলার খাগড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।

পুলিশ সুপার জানান, গত ১৮ ফেব্রুয়ারি নাটোরের বড়াইগ্রামের দাসগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হজরত আলী এক ছাত্রীকে উপবৃত্তির কাগজপত্র সংশোধনের জন্য ডেকে পাঠান। ছাত্রী মাদ্রাসায় যখন আসে, তখন কেউ ছিল না। এ সময় অধ্যক্ষ কৌশলে তাকে নিজ অফিস কক্ষে ডেকে আনেন। পরে তাকে ধর্ষণের চেষ্টা চালান। ছাত্রীর চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে এলে অধ্যক্ষ পালিয়ে গিয়ে গা ঢাকা দেন।

এ ঘটনায় ছাত্রী বাদী হয়ে ওই দিনই থানায় মামলা করেন অধ্যক্ষের বিরুদ্ধে। পরে পুলিশের পাশাপাশি অভিযানে নামে র‍্যাব। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

আপডেট সময় ০১:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২