ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ফুটবল অ্যাকাডেমি এএফসির স্বীকৃতি পেয়েছে

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • ২৪৮ বার পড়া হয়েছে

নারী ফুটবলাররা বাফুফের অধীনে কয়েক বছর ধরেই আবাসিক ক্যাম্প করছে। আবাসিক ক্যাম্প করলেও সেটি নারী ফুটবল অ্যাকাডেমি হিসেবে বাফুফে কখনো ঘোষণা করেনি। আজ (সোববার) বিকেলে বাফুফে ভবনে হঠাৎ জানা গেল বাফুফের নারী ফুটবল অ্যাকাডেমি এএফসির এলিট ক্যাটাগরি ১ এর স্বীকৃতি পেয়েছে। 

নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন হলেও সামগ্রিক তত্ত্বাবধায়নে রয়েছেন ব্রিটিশ ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি। সেই পল স্মলি এই স্বীকৃতি আনার পেছনে কাজ করেছেন, ‘১১ টি ক্রাইটেরিয়া রয়েছে স্বীকৃতি পাওয়ার জন্য। প্রক্রিয়াটা বেশ দীর্ঘ। এজন্য আমরা কয়েক মাস ধরে কাজ করছিলাম। তারা সব কিছু বিচার বিবেচনা করেই এই স্বীকৃতি প্রদান করেছে।’

এই স্বীকৃতি অর্জনের ফলে আন্তর্জাতিক ফুটবল সংস্থা থেকে বাফুফের কিছু বাড়তি আর্থিক সাহায্য ও ট্যাকনিক্যাল সাপোর্ট পাওয়ার কথা। সেই বিষয়টি অবশ্য আনুষ্ঠানিকভাবে জানায়নি ফুটবল ফেডারেশন।

বাফুফে কয়েক মাস আগে কমলাপুর স্টেডিয়ামে পুরুষ ফুটবলারদের নিয়ে অ্যাকাডেমি শুরু করেছে। সাধারণ আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প হলেও এটিকে বাফুফে এলিট অ্যাকাডেমি নাম দিয়েছে। সেই এলিট অ্যাকাডেমির আগেই নারী ফুটবল অ্যাকাডেমি এএফসির স্বীকৃত পেল। বাফুফে এএফসি-ফিফার সাথে পত্রাদি গণমাধ্যমে প্রকাশ করে না। আজ এএফসি থেকে স্বীকৃতি পাওয়া পত্র অবশ্য মিডিয়ায় সরবারহ করেছে বাফুফে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

নারী ফুটবল অ্যাকাডেমি এএফসির স্বীকৃতি পেয়েছে

আপডেট সময় ০৯:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২