ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, আটক ২

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় ট্রাক ভর্তি খড়ের মধ্যে বস্তার ভেতর লুকিয়ে পরিবহনকালে ১০০ কেজি ভারতীয় গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।

আটককৃতরা হলেন— জেলার মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের মো. নজরুল ইসলাম (৩৭) ও একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের রহমত আলী (৪৩)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগদীশপুর নামক এলাকায় টহল পরিচালনার সময় পণ্যবাহী একটি ট্রাক আসতে দেখে সিগন্যাল দিয়ে থামায়।

এ সময় ট্রাকে করে গরুর খাবার (খড়) পরিবহনের বিষয়টি সন্দেহ হয়। তাৎক্ষণিক ট্রাকের ভেতরে তল্লাশির করে খড়ের মাঝে বস্তায় করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০০ কেজি ভারতীয় গাঁজাসহ ওই দুইজনকে আটক করা হয়।

আটককৃত ভারতীয় গাঁজাসহ আসামিদেরকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অন্যান্য চোরাকারবারি ও মাদক পাচারকারী চক্রকে শক্ত হাতে দমন ও আটক করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

১০০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, আটক ২

আপডেট সময় ০৮:১১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫