ঢাকা ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রামে মহাসড়কের পাশে যুবকের মরদেহ

  • Reporter Name
  • আপডেট সময় ০১:০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • ২৭৭ বার পড়া হয়েছে

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মহাসড়কের পাশ থেকে মো. হিরো সরকার (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৬ মার্চ) সকালে উপজেলার তিরাইল সুতারপাড়া এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হিরো উপজেলার ধানাইদহ এলাকার বিদ্যুৎ সরকারের ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক বাংলানিউজকে জানান, সকালে স্থানীয় এক ব্যক্তি খেজুরের রস সংগ্রহ করতে গিয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে ওই যুবকের মরদেহটি পড়ে থাকতে দেখেন। তার দেওয়া খবরের ভিত্তিতে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, মরদেহের গলায় রশি পেঁচানো ছিল। মুখমণ্ডল ছিল রক্তাক্ত। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর এ স্থানে মরদেহটি ফেলে রাখা হয়েছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কে বা কারা কেন তাকের হত্যা করেছে, সে রহস্য উদ্ঘাটনে পুলিশ সুপারের নির্দেশে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কাজ শুরু করেছে। নিহত হিরো একজন পেশাদার চোর হিসেবে এলাকায় পরিচিত। তার নামে বড়াইগ্রাম থানায় চুরিসহ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বড়াইগ্রামে মহাসড়কের পাশে যুবকের মরদেহ

আপডেট সময় ০১:০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২