ঢাকা ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মধ্যযুগীয় কায়দায় গৃহকর্মী নির্যাতন, দম্পতি আটক

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১৩:২০ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • ২৬৫ বার পড়া হয়েছে

রাজধানীর ভাটারা থানা এলাকায় মধ্যযুগীয় কায়দায় মোছা. লিজা আক্তার (১৪) নামে এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহকর্তা এজাজ সাকলাইন ও গৃহকর্ত্রী তানজিমা হাসেমকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় অসুস্থ অবস্থায় গৃহকর্মীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।

তিনি আরো বলেন, বিষয়টি জানতে পেরে আমরা লিজাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠাই। সেখানে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় বাসার মালিক এজাজ ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। একটি মামলা প্রক্রিয়াধীন।

অসুস্থ লিজাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা ভাটারা থানার উপ-পরিদর্শক এসআই হাসান মাসুদ ঢাকা পোস্টকে বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে প্রতিবেশীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেন। খবর পেয়ে আমরা বসুন্ধরা আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ডি-ব্লকের ১৯৩ নম্বর বাসায় যাই। সেখানে লিজাকে বাথরুমে আটকে রাখা হয়েছিল।

তিনি আরো জানান, মেয়েটিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। এভাবে কোনো মানুষকে মানুষ নির্যাতন করতে পারে না। মেয়েটির বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা এলাকায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

রাজধানীতে মধ্যযুগীয় কায়দায় গৃহকর্মী নির্যাতন, দম্পতি আটক

আপডেট সময় ১১:১৩:২০ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২