ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে ২ জন আহত

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবী ও ভাটারা থানা এলাকায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে দুই কিশোর আহত হয়েছেন। পল্লবীতে আহত হওয়া কিশোরের নাম হৃদয় (১৮)। অন্যদিকে ভাটারায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন শিহাব (১৬)।

শুক্রবার (৪ মার্চ) দিবাগত রাতে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

পৃথক ঘটনায় ভাটারা থেকে আহত শিহাবকে নিয়ে আসা ফয়েজ জানান, ভাটারা থানার পেছনে অজ্ঞাত দুই-তিনজন মারপিট করে শিহাবের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

কে বা কারা শিহাবকে ছুরিকাঘাত করেছে এ বিষয়ে ফয়েজ কিছুই বলতে পারেননি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, পল্লবী ও ভাটারা থেকে ছুরিকাঘাতে আহত হওয়া দুই কিশোরকে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। আমরা সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানিয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে ২ জন আহত

আপডেট সময় ১০:২৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২