মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বাগেরহাটে স্কুলশিক্ষার্থী ধর্ষণ মামলায় গ্রেপ্তার আরও ২ জন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ১২.৫৫ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

বাগেরহাটের কচুয়ায় নবম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) বিকেলে চট্রগাম মহানগরীর পতেঙ্গা উপজেলা থেকে এই মামলার প্রধান আসামি মো. সজীব মোল্লাকে (২৫) র‌্যাব-৬ খুলনার একটি দল গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার (২ মার্চ) বিকেলে মো. সজীব মোল্লাকে কচুয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব। 

এ ছাড়া মঙ্গলবার রাতে ঢাকার কামরাঙ্গির চর এলাকা থেকে টিপু শেখ (২৩) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।

গ্রেপ্তার মো. সজীব মোল্লা কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকার বারেক মোল্লার ছেলে এবং টিপু শেখ (২৩) একই গ্রামের ইউসুফ শেখের ছেলে।

কুচয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশ সচেষ্ট ছিল। আসামিরা পলাতক ছিল। পুলিশ গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ঢাকার কামরাঙ্গিরচর এলাকা থেকে টিপু শেখকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকা থেকে র‌্যাব মো. সজীব মোল্লা নামে আরেক আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের আজ (বৃহস্পতিবার) আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাতে ওই স্কুলছাত্রীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে কচুয়া উপজেলার কলমিবুনিয়া গ্রামের স্থানীয় চার বখাটে ওই ছাত্রীকে ধর্ষণ করে। গুরুত্বর আহত অবস্থায় ২৫ ফেব্রুয়ারি রাতে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবার। এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি বিকেলে নির্যাতনের শিকার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কচুয়া থানায় একটি মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com