ঢাকা: গাজীপুরে ভুয়া সাংবাদিক পরিচয়ে বিভিন্ন প্রতারণার দায়ে তাজবিরুল ইসলাম সবুজ ওরফে শেখ শিমুলকে (৩২) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) গাজীপুরের গাছা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, বিভিন্ন প্রতারণার সঙ্গে জড়িত ভুয়া সাংবাদিক পরিচয়দানকারী প্রতারক তাজবিরুল ইসলাম সবুজ ওরফে শেখ শিমুলকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
Reporter Name 












