ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট তো ইসি করবে না, করবেন ডিসি-এসপিরা : রিজভী

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২৩৭ বার পড়া হয়েছে

নতুন নির্বাচন কমিশনকে (ইসি) প্রধানমন্ত্রীর ‘কিচেন কমিশন’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে নতুন যে কমিশন গঠন করা হয়েছে সেটা তো প্রধানমন্ত্রীর কিচেন কমিশন। এর বাইরে তাদের কোনো ভূমিকা থাকবে না। কারণ ভোট তো তারা করবে না, ভোট করবেন ডিসি-এসপিরা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, যদিও নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। কিন্তু তারা তো স্বাধীনতা প্রয়োগ করতে পারবে না। সেখানে প্রশাসন ক্যাডারের সিনিয়রদের দিয়ে কমিশন হয়েছে। মূলত যাদের চিন্তা চেতনা আওয়ামী রঙে রঙিন, তাদের দিয়েই কমিশন গঠন করা হয়েছে। সুতরাং সেটি হলো প্রধানমন্ত্রীর কিচেন কমিশন।

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রসঙ্গে রিজভী বলেন, বর্তমান সরকার ভোট ছাড়াই ক্ষমতায় রয়েছে, যাদের কোনো জবাবদিহি নেই। সুতরাং জনগণ বাঁচলো কি মরলো সেদিকে তাদের ভ্রুক্ষেপ নেই। যে কারণে আজ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত এবং স্বল্প আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। আজ সাধারণ মানের চালও ৬৫-৭০ টাকা। সবচেয়ে বেশি প্রয়োজনীয় চিনি, বাচ্চাদের গুড়ো দুধ সবকিছুর দাম অস্বাভাবিক। পেয়াজ, মরিচ, ভোজ্যতেলসহ মানুষের একান্ত প্রয়োজনীয় খাবারের দাম বেড়েছে।

রিজভী বলেন, আজ যদি সত্যিকারের নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার ক্ষমতায় থাকতো, এসব হতো না। বাজারে সবকিছু সরকারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। সব জায়গায় তাদের লোক লাগিয়ে রাখা হয়েছে যে জনগণকে শোষণ ও লুট করো। জনগণের টাকা লুটের অংশ হিসেবে বাজারে সব নিত্যপণ্যের দাম বাড়ানো হয়েছে। এজন্য আওয়ামী সিন্ডিকেট দায়ী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ভোট তো ইসি করবে না, করবেন ডিসি-এসপিরা : রিজভী

আপডেট সময় ০৩:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২