মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে বিএনপি

  • আপডেট সময় সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১, ১.২৫ পিএম
  • ৪১৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধিঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিএনপি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে ।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরের একটি ক্লাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভুল তথ্য দিয়ে জনগণকে যেভাবে বিভ্রান্ত করা হয়েছে তা পর্যালোচনা করা গুরুত্বপূর্ণ। সত্যিটা উঠে আসা জরুরি। ইতিহাস কিভাবে তৈরি হবে সেটার সিদ্ধান্ত যখন রাজনীতিবিদরা নিতে থাকেন তখন তা আর ইতিহাস থাকে না, হয়ে যায় প্রোপাগাণ্ডা।

তিনি বলেন, বছরজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে সত্যিকারের ইতিহাস কি হওয়া উচিত তা আলোচনা পর্যালোচনা করে তুলে ধরা হবে। পর্যায়ক্রমে প্রতিমাসের কর্মসূচি আগে থেকে জানিয়ে দেওয়া হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদসহ কেন্দ্রীয় ও নগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com