শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

সম্পদ বিবরণী জমা দেননি শ্রম মন্ত্রণালয়ে অধিকাংশ কর্মকর্তা

  • আপডেট সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ১০.০১ এএম
  • ২১৪ বার পড়া হয়েছে

আগামী ১০ মার্চের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, এর আওতাধীন অধিদপ্তর, দপ্তর ও সংস্থায় কর্মকর্তাদের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে সম্প্রতি সংশ্লিষ্টদেরকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে সম্পদ বিবরণী জমা দিতে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের চিঠি পাঠায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তখন ২০২১ সালের ১৪ অক্টোবরের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাইমা আফরোজ ইমা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এ মন্ত্রণালয় ও এর আওতাধীন অধিদপ্তর/দপ্তর/সংস্থায় কর্মরত সরকারি চাকরি আইন-২০১৮ এর আওতাভুক্ত কর্মকর্তাদের সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি ১১, ১২ ও ১৩ অনুযায়ী সরকারি কর্মচারীদের স্থাবর সম্পত্তি অর্জন, বিক্রয় ও সম্পদ বিবরণী সংযুক্ত ফরম পূরণ করে ২০২১ সালের ১৪ অক্টোবরের মধ্যে প্রশাসন শাখায় জমা দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত অধিকাংশ কর্মকর্তা তাদের তথ্যাদি পাঠাননি।

এতে আরও বলা হয়, এমতাবস্থায় আগামী ১০ মার্চের মধ্যে সম্পদ বিবরণী মন্ত্রণালয়ের প্রশাসন শাখায় পাঠানোর জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরোধ করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com