ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সার্চ কমিটির ১০ নাম প্রকাশের অনুরোধ ওয়ার্কার্স পার্টির

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
  • ২৫৪ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির দেওয়া নাম সিদ্ধান্ত নেওয়ার আগে জনজ্ঞাতার্থে জানানোর জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইতোপূর্বে তারা রাষ্ট্রপতিকে এ অনুরোধ জানিয়েছিলেন। এর মধ্য দিয়ে নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়টি আরও স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা পাবে। কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমে ৩২৯ জনের নামের মধ্য থেকে ১০ জনের নাম নির্ধারিত সময়ের আগেই রাষ্ট্রপতির কাছে দেওয়ার জন্য সার্চ কমিটিকে ধন্যবাদ জানায় ওয়ার্কার্স পার্টি। তারা সঙ্গতভাবেই বলেছেন যে, এই নাম প্রকাশ করা বা না করা রাষ্ট্রপতিরই এখতিয়ার।

ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে সুজন ও তার সহযোগীদের অনুসন্ধান কমিটিতে কোন রাজনৈতিক দল কাদের নাম দিয়েছে তা জানতে চেয়ে বারংবার যে কথা বলছে, তা ‘অতি আবদার’ বলে অভিহিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, আসলে নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়াতো বটেই, রাজনৈতিক দলগুলোকে হেয় প্রতিপন্ন করাই এই তথাকথিত সংগঠনগুলোর লক্ষ্য। রাজনৈতিক দল ও নেতাদের মাইনাস করার যে রাজনীতি অতীতে হয়েছিল এটা তারই ধারাবাহিকতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সার্চ কমিটির ১০ নাম প্রকাশের অনুরোধ ওয়ার্কার্স পার্টির

আপডেট সময় ১০:১৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২