মহান ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের সামরিক সচিবরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির পক্ষ থেকে শহীদ মিনারে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী, কেন্দ্রীয় শহীদ মিনারে আজ রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম। এরপর প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী
Reporter Name 























