ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে দুটি ফ্ল্যাট কিনলেন কাজল, দাম কত?

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭৬ বার পড়া হয়েছে

বলিউডের তারকা অভিনেত্রী কাজল। তার স্বামী অজয় দেবগনও ইন্ডাস্ট্রির প্রভাবশালী তারকা। অর্থ-সম্পদের কমতি নেই তাদের। সেই সম্পদের তালিকায় যুক্ত হলো আরও দুটি ফ্ল্যাট। নতুন বছরের শুরুতেই নিজের নামে দুটি ফ্ল্যাট কিনেছেন কাজল।

মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে অবস্থিত একটি বহুতল আবাসনে ফ্ল্যাট দুটি কিনেছেন কাজল। এগুলো ভবনটির দশম তলায় অবস্থিত। দুটি ফ্ল্যাটের জন্য অভিনেত্রীকে ব্যয় করতে হয়েছে ১১ কোটি ৯৫ লাখ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা।

জুহু হলো মুম্বাইয়ের সবচেয়ে দামি এলাকা। এখানেই প্রায় সব বলিউড তারকার বাড়ি। আগে থেকেই কাজল-অজয়ের বিলাসবহুল বাংলো রয়েছে জুহুতে। এছাড়া আন্ধেরিতেও কাজলের নামে একটি ফ্ল্যাট রয়েছে। সেটা ভাড়া দিয়ে প্রতি মাসে ৯০ হাজার রুপি পান অভিনেত্রী।

কাজলকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্সের ‘ত্রিভঙ্গ’ সিনেমায়। বর্তমানে তার হাতে রয়েছে ‘সালাম ভেঙ্কি’ নামের একটি সিনেমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

একসঙ্গে দুটি ফ্ল্যাট কিনলেন কাজল, দাম কত?

আপডেট সময় ০১:৪৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২