ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

আইজিপির আত্মীয় পরিচয়ে কোটি টাকা হাতিয়েছেন সালাউদ্দিন

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭৪ বার পড়া হয়েছে

নিজেকে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিইও, মার্কেটিং ম্যানেজার ও মার্চেন্ডাইজার পরিচয়ে গার্মেন্টস এক্সেসরিজের ক্রয়পত্র বিতরণ করতেন সালাউদ্দিন ভূইয়া। এক্সেসরিজ ডেলিভারি পাওয়ার পর পাওনা টাকা পরিশোধ করতেন না তিনি। নিজেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আইজিপি ও সংসদ সদস্যদের আত্মীয় পরিচয়ে ভয়ভীতি-হুমকি দিতেন।

প্রতারণার শিকার ভুক্তভোগীদের অভিযোগ, এভাবে তিনি কোটি টাকার অধিক আত্মসাৎ করেছেন। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে ৩টি মামলা বিচারাধীন।

বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন গার্মেন্টস এক্সেসরিজ কোম্পানির নিকট থেকে ওয়ার্ক অর্ডার দিয়ে টাকা পরিশোধ না করে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করছিলেন সালাউদ্দিন ভূইয়া। তিনি নিজেকে বিভিন্ন কোম্পানির সিইও, মার্কেটিং ম্যানেজার ও মার্চেন্ডাইজার পরিচয় দিয়ে গার্মেন্টস কোম্পানির পণ্য ক্রয়ের জন্য ক্রয়পত্র বিতরণ করেন। ভুয়া ক্রয়াদেশ প্রাপ্ত হয়ে গার্মেন্টস এক্সেসরিজ কোম্পানিগুলো ক্রয়াদেশ অনুযায়ী সম্পূর্ণ পণ্য ডেলিভারি করেন। পরবর্তীতে সালাউদ্দিন ভূইয়া পণ্য ডেলিভারি পাওয়ার পর তাদের টাকা পরিশোধ না করে বিভিন্ন কোম্পানির নিকট বিক্রি করে দেন।

ভুক্তভোগীরা তার নিকট থেকে পাওনা টাকা ফেরত চাইলে টাকা না দিয়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আইজিপি ও সংসদ সদস্যদের আত্মীয় পরিচয়ে ভয়ভীতি ও হুমকি দিতেন।

এরই ধারাবাহিকতায় গত রাতে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক এ এম এম সালাউদ্দিন ভুইয়াকে গ্রেপ্তার করে।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত বাঁধাইকৃত একটি ফটোফ্রেম, সেনাবাহিনীর ব্যবহৃত একটি করে গেঞ্জি, ক্যাপ, মানিব্যাগ ও মেডেল, ৪টি জাল লেটার প্যাড, একটি জাল সিল, ২টি জাল ক্রয়াদেশ, ২টি জাল সোয়াচ প্যাড, ২টি চেক বই, ৩টি মোবাইল ফোন ও বিভিন্ন কন্টেন্ট জব্দ করা হয়।

গ্রেফতার সালাউদ্দিন ভূইয়া বিগত প্রায় ৫ বছর ধরে এ ধরনের প্রতারণা করছিলেন। এভাবে তিনি কোটি টাকার অধিক আত্মসাৎ করেছেন। বর্তমানে তিনি মহাখালীর একটি অফিসে সাবলেট ভাড়া নিয়ে বিগত তিন মাস যাবত প্রতারণামূলক এসব কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

সালাহউদ্দিন র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, প্রতারণার কৌশল হিসেবে তিনি একই ঠিকানায় ৬ মাসের বেশি অবস্থান করতেন না। এছাড়া ফটোশপের মাধ্যমে বিভিন্ন ছবি এডিট করে মূলত প্রতারণার কাজে ব্যবহার করেন। ইতোপূর্বে তার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে প্রতারণার মামলা ও বিভিন্ন থানায় ৩টি অভিযোগ রয়েছে। এছাড়া বেশ কয়েকটি ভুক্তভোগী প্রতিষ্ঠানের মামলা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

আইজিপির আত্মীয় পরিচয়ে কোটি টাকা হাতিয়েছেন সালাউদ্দিন

আপডেট সময় ০৫:৩৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২