ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘এ মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে’

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:১৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
  • ৩১১ বার পড়া হয়েছে

চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, চলতি মাসেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আজ রাতে জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে সভা আছে। আমরা করোনার অবস্থা পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারব। এ বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করা হবে। তারপরে খুব শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো বলে মনে করছি।

তিনি বলেন, নির্ধারিত তারিখ বলতে না পারলেও আমরা আশা করছি চলতি মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সব কার্যক্রম পরিচালনা করতে হবে।

শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় যেভাবে যতটুকু ক্লাস নেওয়া সম্ভব আমরা ততটুকু করবো। যত দ্রুত করোনা পরিস্থিতি থেকে আমরা স্বাভাবিক পরিস্থিতিতে যেতে পারবো, ততো দ্রুতই আমাদের সব ক্লাস স্বাভাবিক ভাবে শুরু হয়ে যাবে।

অনুষ্ঠানে হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী ৩১ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এসময় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

‘এ মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে’

আপডেট সময় ০৫:১৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২