ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষক আকবর হত্যায় ৫ জনের ফাঁসির আদেশ

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২১:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক আলী আকবর ক্বারী হত্যা মামলায় ৫ জনকে ফাঁসির আদেশ ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের মধ্যে ৬ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, কৃষক আলী আকবরের সঙ্গে প্রতিবেশী নুরুল ইসলামের জমি নিয়ে বিরোধ ছিল। ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর ঝামেলাপূর্ণ জমি থেকে নুরুল ইসলামের পরিবার ডাব পাড়তে যায়। এতে আলী আকবররা বাধা দেয়। এক পর্যায়ে নুরুল ইসলাম ও তার ছেলে মো. জসিমসহ অন্যরা আলী আকবরকে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নোয়াখালী নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে আকবর মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে তহিরুল ইসলাম বাদী হয়ে জসিমকে প্রধান করে ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর তিন আসামি আদালতের হাজির হয়ে জামিন আবেদন করে। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত ৫ জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কৃষক আকবর হত্যায় ৫ জনের ফাঁসির আদেশ

আপডেট সময় ০১:২১:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২