শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

সিনেমার জনপ্রিয়তায় তৈরি হলো ‘পুষ্পা শাড়ি’

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২, ১০.৪৭ এএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

তেলেগু অভিনেতা আল্লু অর্জুনের নতুন সিনেমা পুষ্পা জ্বরে কাঁপছে গোটা ভারত। সিনেমার সংলাপ, ‘পুষ্পা ঝুঁকেগা নেহি’, ‘পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সামঝে ক্যায়া, ফায়ার হ্যায় ম্যায়’ কিংবা গান ‘কোকা কোকা’ দেশটিতে জনপ্রিয় হয়েছে।

ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে মিম, রিল তৈরি হয়েছে সিনেমার সংলাপ, গান নিয়ে। এবার ভারতের সুরাটের ব্যবসায়ী চরণজিৎ পাল সিং তৈরি করলেন পুষ্পা শাড়ি। চরণজিৎ জানান, তিনি নিজে অভিনয়ের সঙ্গে যুক্ত। পুষ্পার জনপ্রিয়তা দেখেই এই শাড়ি বানানোর উদ্যোগ নিয়েছেন তিনি।

কীভাবে এ শাড়ি বানানোর ভাবনা এলো জানতে চাইলে চরণজিৎ বলেন, শুধু ব্যবসার কথা ভেবে নয় বরং অভিনয়ে মুগ্ধ হয়েই পুষ্পা সিনেমার সঙ্গে জড়িতদের উৎসর্গ করেই এই শাড়ি বানিয়েছি।’

গোটা সিনেমার বিভিন্ন দৃশ্য শাড়িতে প্রিন্ট করে ফুটিয়ে তোলার ঘটনা অবশ্যই নতুন। ফেসবুকে ও টুইটারেও ভাইরাল হয়েছে সুরাটের চরণজিৎ ক্রিয়েশনের তৈরি পুষ্পা শাড়ি।

মূল্যবান লাল চন্দন কাঠের অবৈধ বাণিজ্যকে ঘিরে আবর্তিত হয়েছে ‘পুষ্পা’ সিনেমার গল্প। তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে এটি। এই সিনেমার জন্য আল্লু অর্জুন নিজেকে আগাগোড়া বদলেছেন। স্টাইলিশ রূপ ছেড়ে ধারণ করেছেন ভিন্ন অবয়ব। সিনেমাটিতে তার বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এছাড়া জনপ্রিয় মালায়লাম অভিনেতা ফাহাদ ফাসিলও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com