ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

টেকনাফের শীলখালী এলাকায় প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় অভিযান চালিয়ে আনুমানিক ৩৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে।

‎আটক ব্যক্তি হলেন টেকনাফ আলিয়াবাদ গ্রামের বাসিন্দা মোস্তাক মিয়ার ছেলে নাসির উদ্দীন (২৫)।

‎উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ১৫ এপ্রিল বিষয়টি নিশ্চিত করে জানান, ১৪ এপ্রিল রাতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় নারকোটিক্স প্রশিক্ষণপ্রাপ্ত বিজিবি ডগ “হেনরি”-এর সহায়তায় গাড়িটির সামনের বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো কালো কসটেপে মোড়ানো ১৮টি মিনি প্যাকেট থেকে মোট ৩৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
‎এ ঘটনায় প্রাইভেটকারের চালক নাসির উদ্দীনকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়। তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

৩৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক গ্রেপ্তার

আপডেট সময় ০১:২৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬