ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

ভারত ও চীন বিতর্কিত সীমান্ত থেকে দুই দেশের সেনা প্রত্যাহার শুরু

  • Reporter Name
  • আপডেট সময় ০১:১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৬০ বার পড়া হয়েছে

সিএনএম ২৪ডটকমঃ 
বিরোধপূর্ণ সীমান্ত থেকে ভারত ও চীন নিজেদের সেনা প্রত্যাহার করতে সম্মত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে বিতর্কিত সীমান্ত থেকে একমাস দীর্ঘ স্থবিরতার পরে দুই দেশের সেনা প্রত্যাহার শুরু হয়েছে।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পানগং তাসো লেক-এর উত্তর ও দক্ষিণ তীর থেকে উভয় পক্ষ পর্যায়ক্রমে সেনা সরিয়ে নেওয়া শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, সামরিক কমান্ডার এবং কূটনীতিকদের মধ্যে বেশ কয়েক দফা আলোচনার পরে এই চুক্তি হয়েছে।

তিনি বলেন, চীনের সঙ্গে আলোচনার ফলে পানগং হ্রদের উত্তর ও দক্ষিণ তীরে জলাবদ্ধতার বিষয়ে চুক্তি হয়েছে।

গত বছরের মে মাস থেকে লাদাখ সীমান্তে মুখোমুখি অবস্থানে রয়েছে ভারত ও চীনের সেনাবাহিনী। জুন মাসে একবার প্রাণঘাতী সংঘাতের পর আরও একবার ৪৫ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরস্পরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তোলে দেশ দুইটি।

এর আগে ভারতীয় কর্মকর্তারা দাবি করেন, চীনা সেনারা তিনটি আলাদা এলাকায় সীমান্ত অতিক্রম করে তাঁবু এবং গার্ড পোস্ট স্থাপন করেছে। উপেক্ষা করেছে মৌখিক সতর্ক বার্তা। পরে এসব এলাকায় সেনা উপস্থিতি বাড়ায় দিল্লি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

ভারত ও চীন বিতর্কিত সীমান্ত থেকে দুই দেশের সেনা প্রত্যাহার শুরু

আপডেট সময় ০১:১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১