ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়ংকর মাদক আইসসহ গ্রেফতার ৫৪, মামলা ৪৩

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • ২৮৭ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ভয়ংকর মাদক আইসসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেফতারদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২৭৩ গ্রাম হেরোইন, ১১ হাজার ৭৯০ পিস ইয়াবা, ১ কেজি ৯৭৬ গ্রাম গাঁজা, প্রায় ১০০ গ্রাম আইস ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা রুজু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ভয়ংকর মাদক আইসসহ গ্রেফতার ৫৪, মামলা ৪৩

আপডেট সময় ১১:৩০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২