ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

ইয়াবাসহ র‌্যাবের হাতে ধরা পড়লেন রোহিঙ্গা নারী

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:১৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া থেকে ঢাকায় বাসযোগে ইয়াবার চালান নিয়ে এসেছিলেন কুতুপালং ক্যাম্পের রেজিস্টার্ড রোহিঙ্গা নারী সেনোয়ারা বেগম (২২)। রাজধানীর সায়েদাবাদ ও ভৈরবে ৪ হাজার ২৫০ পিসের ওই চালান পৌঁছে দেওয়ার কথা ছিল তার।

তবে র‌্যাবের গোয়েন্দা জালে ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ধরা পড়েন তিনি।

রোববার দুপুরে (১৩ ফেব্রুয়ারি) র‌্যাব-৩ স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক ঢাকা পোস্টকে বলেন, র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন মাদক কারবারি একটি বাসে করে কুমিল্লা থেকে কাঁচপুর ব্রিজ হয়ে ঢাকা অভিমুখে ইয়াবার চালান নিয়ে আসছেন।

ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন ও তল্লাশির মাধ্যমে অভিযান পরিচালনা করে মাদক কারবারি সেনোয়ারা বেগমকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সেনোয়ারা বেগম জানিয়েছেন, তিনি এবারই প্রথম ইয়াবার চালান নিয়ে এসেছিলেন। তবে র‌্যাবের গোয়েন্দা তথ্য মতে, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও নোয়াখালী থেকে ইয়াবা নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা এলাকাসহ নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে মাদকসেবীদের নিকট বিক্রয় করতেন।

অভিযানে অংশ নেওয়া র‌্যাব-৩ এর এক কর্মকর্তা জানান, তিনি এর আগেও ইয়াবার চালান নিয়ে এসেছিলেন। এবার দুটো স্থানে দুইভাগে ওই ইয়াবার চালান পৌঁছে দেওয়ার কথা ছিল। রাজধানীর সায়দাবাদ ও ভৈরবে। সায়েদাবাদে পৌঁছার আগেই তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

ইয়াবাসহ র‌্যাবের হাতে ধরা পড়লেন রোহিঙ্গা নারী

আপডেট সময় ০৬:১৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২