ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের মুসলমানদের সমর্থন এখন বিজেপির পক্ষে : মোদি

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
  • ২৮৬ বার পড়া হয়েছে

ভারতজুড়ে চলা হিজাব বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের সাহারানপুরে ভোটের প্রচারে এসে এ ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ করেন বিরোধীদের। 

যদিও বক্তব্যে হিজাব শব্দটি একবারের জন্যও তাকে উচ্চারণ করতে শোনা যায়নি। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘মুসলিমদের সমর্থন এখন বিজেপির পক্ষে। মুসলিম নারীরা মোদিকে ধন্য ধন্য করেন। আর এ বিষয়টাই এখন কিছু সংখ্যালঘু তোষণকারীদের পেটব্যথা-মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই মুসলিম বোনদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। কিন্তু বিজেপি সরকার মুসলিম মেয়ে-বোনদের পাশে রয়েছে।

এদিকে হিজাব ইস্যুতে এবার সরব হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও। বুধবার এ কংগ্রেস নেত্রী বলেন, বিকিনি, ঘোমটা, জিন্স কিংবা হিজাব। কী পোশাক পরবেন, তা নারীদের একান্তই ব্যক্তিগত পছন্দ। ভারতের সংবিধান তাদের এই অধিকার দিয়েছে। নারীদের হয়রান করা বন্ধ করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ভারতের মুসলমানদের সমর্থন এখন বিজেপির পক্ষে : মোদি

আপডেট সময় ১১:১৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২