ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রামপুরায় ভয়ংকর ‘আইস’সহ মাদক কারবারি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২৯৪ বার পড়া হয়েছে

রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে ভয়ংকর মাদক ‘আইস’সহ মো. সাকিবুর নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রামপুরা থানা। এ সময় তার কাছ থেকে বিয়ার, ইয়াবা এবং গাঁজা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রামপুরা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারের পর তাকে তল্লাশি করে ১০ গ্রাম আইস, ৫০ পিস ইয়াবা, এক বোতল বিয়ার, ১০ গ্রাম গাঁজা, ৮টি খালি ফেনসিডিল বোতল, ৩টি বিয়ারের খালি বোতল, ২টি নেমিরফ খালি ক্যান, ৩টি ফুয়েল পেপার, নীল রঙের ৫টি পলিব্যাগ জব্দ করা হয়।

সাকিবুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, দীর্ঘদিন ধরে আইস, ইয়াবা, বিয়ার ও গাঁজা ঢাকা মহানগরীসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করতেন।

গ্রেপ্তারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলায় রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

রামপুরায় ভয়ংকর ‘আইস’সহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় ০৪:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২