ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় বৈঠকে বসেছে সার্চ কমিটি

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২৬২ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে দ্বিতীয় বারের মতো বৈঠকে বসেছে সার্চ কমিটি। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়েছে। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করছেন।

এর আগে গেল রোববার (৬ ফেব্রুয়ারি) সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওইদিন বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, বিশিষ্টজনদের সঙ্গে শনিবার (২টি) ও রোববার (একটি) মোট ৩টি বৈঠক করবে সার্চ কমিটি।

গত শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

প্রজ্ঞাপনে বলা হয়, এই অনুসন্ধান কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলী সম্পন্ন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দ্বিতীয় বৈঠকে বসেছে সার্চ কমিটি

আপডেট সময় ০৪:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২