ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কমেছে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
  • ২৮৬ বার পড়া হয়েছে

২০২০ সালের তুলনায় ২০২১ সালে মন্ত্রিসভা বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার কমেছে। ২০২১ সালের চতুর্থ ত্রৈমাসিক (অক্টোবর থেকে ডিসেম্বর) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এ কথা জানান।

পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০১৯ সালে (জানুয়ারি থেকে ডিসেম্বর) মন্ত্রিসভায় ২৫৮টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে বাস্তবায়িত হয়েছে ২৫১টি, সিদ্ধান্ত বাস্তবায়নে হার ৯৭ দশমিক ২৯ শতাংশ।

২০২০ সালে (জানুয়ারি থেকে ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকে ২৫১টি সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে বাস্তবায়িত হয়েছে ২৩২টি সিদ্ধান্ত, সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ।

২০২১ সালে (জানুয়ারি থেকে ডিসেম্বর) মোট সিদ্ধান্ত হয়েছে ১৮০টি। সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে ১৩২টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৩ দশমিক ৩৩ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

কমেছে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার

আপডেট সময় ০৩:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২