ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ফিল্মি স্টাইলে গুলি, ঢাকায় ধরা সেই ৩ চাঁদাবাজ!

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • ৩০৩ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে গুলির ঘটনায় অস্ত্রসহ তিন জনকে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।

শনিবার বিকেলে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকার বংশাল থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো বেগমগঞ্জ উপজেলার গঙ্গাবর গ্রামের মমিনুল হকের ছেলে জুবায়ের হোসেন (২৮), দোয়ালিয়া গ্রামের মোহাম্মদ কাবিলের ছেলে ফরহাদ এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাসেল।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের ঢাকার বংশাল থানা এলাকা থেকে গ্রেফতার করে। পরে আসামি জোবায়েরের স্বীকারোক্তি মোতাবেক তার বসতঘরের সিলিংয়ের উপর থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ফিল্মি স্টাইলে গুলি, ঢাকায় ধরা সেই ৩ চাঁদাবাজ!

আপডেট সময় ১০:৩৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২