ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

সন্ত্রাসী আস্তানা’য় অভিযান : অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে পাহাড়ি এলাকায় ‘সন্ত্রাসীদের আস্তানা’ সন্দেহে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় কয়েকজন সন্ত্রাসীকে আটকের কথা জানিয়েছে র‌্যাব। যদিও আটক হওয়া সন্ত্রাসীদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। 

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জঙ্গল সলিমপুরের ওই এলাকায় অভিযান শুরু হয়। রাত ১টার দিকে অভিযান শেষে এ তথ্য জানান র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার।

মো. নুরুল আবছার বলেন, সীতাকুণ্ডে অভিযান চালিয়ে কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১১টায় ব্যাটালিয়ান সদর দপ্তর পতেঙ্গায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর দেশি-বিদেশি অস্ত্রসহ ২৭ মামলার আসামি মশিউর রহমানকে ওই এলাকা থেকে গ্রেফতার করেছিল র‌্যাব। মশিউর ‘ছিন্নমূল বস্তিবাসী’ নেতা। ওই সময় তার কাছ থেকে দেশি-বিদেশি কয়েকটি অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

সন্ত্রাসী আস্তানা’য় অভিযান : অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

আপডেট সময় ০৯:৫৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২