ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টাকায় আসামির জামিন-খালাস করান, চাকরি দেন এনএসআইয়ে

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২৬৮ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের ভুয়া বেঞ্চ অফিসারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তার নাম মো. রাশেদুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন সিআইডির অতিরিক্ত ডিআইজি (ঢাকা মেট্রো) ইমাম হোসেন।

ইমাম হোসেন বলেন, এছাড়াও পিস্তল (গান) লাইসেন্স করিয়ে দেওয়া, পাওনাদারের টাকা উদ্ধার করে দেওয়া ইত্যাদি নানা কাজের বিনিময়ে কমিশন হিসাবে টাকা নিত। সিআইডির অনুসন্ধানে এখন পর্যন্ত ৮ জন ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন উদ্দেশ্যে প্রতারণা করে প্রায় ৩৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে। বাকপটু প্রতারক বিভিন্ন অফিসের উচ্চ পদস্থ অফিসারের সঙ্গে সু-সম্পর্ক আছে মর্মে বিশ্বাস জন্মিয়ে প্রতারণা করে আসছিল। আসামির কাছ থেকে জব্দ করা মোবাইলে ভুয়া কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন কথাবার্তার অনেক অডিও মেসেজ পাওয়া গেছে।

তার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

গ্রেফতারের সময় রাশেদুলের কাছ থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ অফিসার পরিচয়ে ভিজিটিং কার্ড, একেএম জহিরুল হকের নামে ২ লাখ টাকা দেওয়ার ওয়ান ব্যাংকের একটি চেক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

টাকায় আসামির জামিন-খালাস করান, চাকরি দেন এনএসআইয়ে

আপডেট সময় ০৩:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২